সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

৩ বছর আগে যুক্তরাজ্যে চুরি যাওয়া রেঞ্জ রোভার মিলল পাকিস্তানে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-07
৩ বছর আগে যুক্তরাজ্যে চুরি যাওয়া রেঞ্জ রোভার মিলল পাকিস্তানে
সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের হারোগেট এলাকা থেকে তিন বছর আগে চুরি হওয়া একটি কালো রেঞ্জ রোভার স্পোর্ট গাড়ি সম্প্রতি পাকিস্তানের করাচি শহরে শনাক্ত করা হয়েছে। গাড়িটির অনবোর্ড ট্র্যাকিং সিস্টেম থেকে প্রাপ্ত সংকেতের ভিত্তিতে এই অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

মঙ্গলবার (৭ অক্টোবর) একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের হারোগেট শহর থেকে ‘এমকে ৭০ ওকেডব্লিউ’ নম্বরযুক্ত কালো রেঞ্জ রোভার গাড়িটি চুরি হয়। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় ৬ হাজার ৮০০ কিলোমিটার দূরে পাকিস্তানের করাচির সদর এলাকায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাড়িটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

এ অবস্থায় ইন্টারপোলের অনুরোধে পাকিস্তানের পুলিশ গাড়িটি উদ্ধারে সহায়তা শুরু করেছে। পাকিস্তানের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ গাড়িটির সন্ধান ও উদ্ধারকাজে সহায়তা চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে।

করাচি পুলিশের অ্যান্টি-কার লিফটিং সেলের প্রধান আমজাদ আহমেদ শেখ আরব নিউজ-কে জানান, যুক্তরাজ্যে চুরি হওয়া একটি গাড়ি উদ্ধারে সহযোগিতার জন্য ইন্টারপোলের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। যেহেতু তাদের দেওয়া অবস্থান ফেব্রুয়ারির, আমরা এখন তাদের কাছে গাড়িটির বর্তমান অবস্থানের তথ্য চেয়েছি। নতুন অবস্থান নিশ্চিত হলে অভিযান শুরু হবে এবং গাড়িটি উদ্ধার করা হবে।

গাড়িটির প্রকৃত মালিকের পরিচয় এখনো অজানা থাকলেও এটি ইন্টারপোলের চুরি হওয়া গাড়ির বৈশ্বিক ডেটাবেইসে নিবন্ধিত রয়েছে। ম্যানচেস্টার পুলিশ ট্র্যাকার সিগন্যাল শনাক্ত করার পর পাকিস্তানের ইন্টারপোল শাখাকে বিষয়টি জানায়।

এর আগে, ২০২২ সালে লন্ডন থেকে প্রায় ২ লাখ পাউন্ড মূল্যের একটি ‘বেন্টলি মুলসান’ গাড়ি করাচিতে উদ্ধার হয়েছিল। ব্রিটিশ গোয়েন্দারা তথ্য দেওয়ার পর পাকিস্তানি পুলিশ করাচির অভিজাত এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করে। গাড়িটিতে তখন পাকিস্তানের জাল ও হাতে তৈরি নম্বরপ্লেট লাগানো ছিল। কিন্তু চেসিস নম্বর পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, সেটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া গাড়িই ছিল।

ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির আন্তর্জাতিক চক্র যুক্তরাজ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়াতে কাজ করছে ইন্টারপোল।