সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, ১১ নিহত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-08
 পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, ১১ নিহত
সংগৃহীত ছবি

আফগান সীমান্তসংলগ্ন কুররাম জেলায় পাকিস্তানের সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রয়টার্সের তথ্যমতে, বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এই হামলায় অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন কর্মকর্তা ছিলেন।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জঙ্গিরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। হামলার পরে সেনাবাহিনী এলাকাটি ঘিরে ধরে পাল্টা অভিযান চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অরাকজাই সংলগ্ন অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। তবে এই অভিযানে সেনা সদস্যরাও প্রাণ হারান।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের যোদ্ধারাই কনভয়ের উপর আকস্মিক হামলা চালিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে জঙ্গি হামলার মাত্রা বেড়েছে। আফগান সীমান্তে জঙ্গি কার্যক্রম দমন না করা হলে ভবিষ্যতে এমন হামলা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।