সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছি : ট্রাম্প


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছি : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নির্দিষ্ট সময়ের জন্য’ তা করার অনুমতি দিয়েছি। খবর আল জাজিরার।

ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন— যে হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং নিজেদেরকে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে।

তিনি যুক্তি দিয়ে বলেন, তারা এ বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে—তারা সম্ভবত ৬০ হাজার জনকে হারিয়েছে। এটি একটি বিশাল প্রতিশোধমূলক ক্ষতি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু রয়েছে।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় যেন ফিরে আসা বাসিন্দারা নিরাপদে পুনর্গঠন করতে পারেন, কারণ গাজা ‘প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’ এবং ‘মানুষ ফিরে এলে অনেক খারাপ কিছু ঘটতে পারে।’

হামাসের অস্ত্রসমর্পণের সময়সূচি বর্তমানে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আলোচকরা অস্ত্র নিরস্ত্রীকরণের ধরন ও সময় নিয়ে বিভক্ত রয়েছেন। এমন সময়ই ট্রাম্প এ কখা জানালেন।