সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে অনুষ্ঠিতব্য গাজা সম্মেলনে অংশ নেবেন না, কারণ তা একটি ইহুদি ধর্মীয় উৎসবের সঙ্গে একই সময়ে মিলে গেছে। এক বিবৃতিতে তার দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিশরে আয়োজিত সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, তবে জানিয়েছেন যে অনুষ্ঠানের সময়টি ইহুদি উৎসব সিমহাত তোরা’র শুরুর সঙ্গে একই সময়ে হওয়ায় তিনি অংশ নিতে পারবেন না।

’

সিমহাত তোরা উৎসব সোমবার সন্ধ্যায় শুরু হয়ে মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে।

এর আগে মিশরীয় প্রেসিডেন্সি জানায়, ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের পর তাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।