সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানি সৈন্যকে হত্যা করে ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ - তালেবানের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-15
পাকিস্তানি সৈন্যকে হত্যা করে ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ - তালেবানের
ছবিটি ভিডিও থেকে নেয়া

পাকিস্তানের সাথে সবশেষ সংঘর্ষের পর, তালেবান সদস্যরা বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানি ট্যাঙ্ক জব্দের দখলের দাবি করেছে। আফগানিস্তানের রাস্তায় এমনই একটি ট্যাঙ্ক চালানোর ভিডিও প্রকাশ করেছে তারা।

সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় আক্রমণ চালিয়ে ১২ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

জাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ করেছে। 

 

বিবৃতির সঙ্গে কথিত জব্দ করা ট্যাঙ্কের একটি ভিডিও প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র।

তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্থাৎ, তালেবানরা আসলেই ট্যাঙ্ক জব্দ করেছে কি না এবং ভিডিওতে সেই সেই একই ট্যাঙ্কের কথা বলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সিএনএন-নিউজ ১৮ অনুসারে, বুধবারের সবশেষ এ সংঘর্ষ উত্তর এবং দক্ষিণ উভয় ফ্রন্টেই সংঘটিত হয়েছে। 

  

শীর্ষ গোয়েন্দা সূত্র সিএনএন-নিউজ ১৮-কে জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার ঘিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদজাই পোস্টে হামলা চালানোর সময় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

 

অন্যদিকে, হামলা চালিয়ে ১৫-২০ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

 

সূত্র: ফার্স্টপোস্ট