রাশিয়ার সাথে নতুন করে সম্পর্ক এগোতে চায় সিরিয়া। বুধবার (১৫ অক্টোবর) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
সিরিয়ার ক্ষমতাগ্রহণের পর এটিই আল শারার প্রথম রাশিয়া সফর। তিনি জানান, মস্কো-দামেস্ক স্বাক্ষরিত আগের সকল চুক্তি বজায় রাখা হবে। এ সময়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সিরিয়া থেকে ক্ষমতাচ্যুত হয়ে মিত্র দেশ রাশিয়ায় অবস্থান নেয় বাশার আল আসাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আসাদের ঘনিষ্ঠ মিত্র ভাবা হতো।
বিশ্লেষকদের মতে, নির্বাসিত সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানাতেই আহমেদ আল শারার এই সফর।