সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : বিশ্ব

আফগানের সঙ্গে সীমান্তে সংঘাতে, পাকিস্তানে টমেটোর কেজি ৭০০ রুপি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-24
 আফগানের সঙ্গে সীমান্তে সংঘাতে, পাকিস্তানে টমেটোর কেজি ৭০০ রুপি
পাকিস্তানের বাজারে এক টমেটো বিক্রেতা।

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘাতের কারণে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংগুলো দিয়ে বাণিজ্য যান চলাচল বন্ধ রয়েছে এতে টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নিয়ে ইসলামাবাদের বাসিন্দারা চিন্তিত

দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তান চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমের টরখাম এবং দক্ষিণ-পশ্চিমের চমন সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয়

সাধারণত পাকিস্তানে উৎপাদন কমে গেলে আফগানিস্তান থেকে এই দুটি সীমান্ত দিয়ে টমেটো এবং অন্যান্য দ্রুত পচনশীল পণ্য আমদানি করা হয়, যা দেশের ঘাটতি পূরণ করে সীমান্ত বন্ধ থাকায় সম্প্রতি টমেটোর দাম ৪০০ শতাংশের বেশি বেড়ে গেছে পাকিস্তানজুড়ে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো ৭০০ পাকিস্তানি রুপি পর্যন্ত পৌঁছেছে

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে  খবর দিয়েছে আরব নিউজ

ইসলামাবাদের জি- সবজি বাজারের ক্রেতা শান মসিহ আরব নিউজকে বলেন, এগুলো খুব দামি হয়ে গেছে আমরা এর কোনো কারণ বুঝতে পারছি না তিনি যোগ করেন, যেহেতু যেকোনো রান্নায় টমেটো ব্যবহার করা হয়, তাই আমরা সমস্যায় পড়েছি

ইসলামাবাদের ফল সবজি বাজারের বিক্রেতা মোহাম্মদ ইমরান কীভাবে সরবরাহে টান পড়েছে, তা নিয়ে কথা বলছিলেন তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তান থেকে সরবরাহ বন্ধ

ইমরান আরও বলেন, এখন ইরান, সিন্ধু কোয়েটা থেকে টমেটো আসছে মানুষের চাহিদা কমেনি, এখনো ক্রেতারা একই পরিমাণ কিনছেন কিন্তু তুলনামূলক সরবরাহ অনেকটা কমে গেছে ইমরান আরও বলেন, এক সপ্তাহ আগেও টমেটো প্রতি কেজি ৫৬০ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছিল

আরেক ক্রেতা নুসরাত জেহান বলেন, তিনি কেজি টমেটো ৫০০ রুপি দিয়ে কিনেছেন কয়েক দিন আগেও তিনি অনেক কম দামে টমেটো কিনেছেন তিনি বলেন, আগে দাম কিছুটা কম ছিল, তবে সীমান্ত বন্ধের কারণে মনে হচ্ছে দাম এতটা বেড়েছে

সবজির পাইকারি বিক্রেতা শাপুর খান বলেন, সীমান্ত বন্ধ হওয়ার পর টমেটোর সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে তিনি আরব নিউজকে বলেন, পাকিস্তানে টমেটো কম এমনকি ইরান থেকে যে টমেটো আসছে, সেটাও পরিমাণে কম

এই ব্যবসায়ী বলেন, পাকিস্তান আফগানিস্তান থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১২০ ট্রাক টমেটো আমদানি করত

শাপুর খান বলেন, এখন আমরা ইরান থেকে ১০ থেকে ১৫ ট্রাক এবং বাকিটা সোয়াত (পাকিস্তানের একটা অঞ্চল) থেকে পাচ্ছি, কিন্তু তা যথেষ্ট নয়

কর্মকর্তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আশা করছে, শিগগিরই দাম স্বাভাবিক হয়ে যাবে

ইসলামাবাদের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি বলেছেন, কর্তৃপক্ষ টমেটোর দামের আকস্মিক বৃদ্ধি সম্পর্কে জানে তারা সরবরাহ বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিচ্ছে

আব্বাসি বলেন, সীমান্ত বন্ধের কারণে দামের এই তারতম্য সম্পর্কে আমরা জানি