সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-25
 যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী
ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় এবং তারা স্থল, আকাশ কিংবা সমুদ্রে যেকোনো হুমকি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার ইরানের বিমানবাহিনীর আয়োজনে তেহরানে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ।

অ্যাডমিরাল সাইয়ারি বলেন, ‌‘খেলাধুলা মানুষের সুস্থতার জন্য অপরিহার্য। অসুস্থ সমাজ কখনো অগ্রগতি করতে পারে না। সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের সুস্থ, শক্তিশালী ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সক্ষম করে তোলে।

তিরন্দাজির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘তিরন্দাজি শুধু একটি খেলা নয়, এটি আমাদের ধর্মীয় ও ঐতিহ্যিক সংস্কৃতির অংশ। পৌরাণিক বীর আরাশ দ্য আর্চার আমাদের সাহস ও বীরত্বের প্রতীক।

তিনি আরও বলেন, ইরানি বাহিনীর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কেবল পদক জেতার জন্য নয়। আমরা এই সুযোগে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইসলামী ও বিপ্লবী মূল্যবোধ এবং বীরোচিত মনোভাব বিশ্বের সামনে তুলে ধরতে চাই। অংশগ্রহণকারী দেশগুলো যেন উপলব্ধি করে—এটি এক প্রাচীন ও মূল্যবোধসমৃদ্ধ ভূমি।

অ্যাডমিরাল সাইয়ারি শেষে প্রতিযোগিতা আয়োজনের জন্য ইরানের জেনারেল স্টাফ, বিমানবাহিনী ও তিরন্দাজি ফেডারেশনকে ধন্যবাদ জানান এবং বলেন, তাদের এই উদ্যোগ ইরানের গৌরব ও ঐতিহ্যের উচ্চ মানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।