সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতে পূজায় মদপানে তিন যুবকের মৃত্যু


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-16



ভারতে পূজায় মদপানে তিন যুবকের মৃত্যু

 

 

 

মনসা পূজা শেষে মদপানে মৃত্যু হয়েছে তিন যুবকের। ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা এলাকায় ঘটনাটি ঘটেছে।


ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুরের কৃষ্ণমোহন স্টেশনের রেলগেটের কাছে রানা এলাকায় রথীন গায়েনের বাড়িতে গত রোববার থেকে মনসা পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৫ মার্চ (মঙ্গলবার) ছিল তার শেষ দিন। সেই উপলক্ষে রথীনের বাড়িতে যায় তার ছয় বন্ধু। তারা একটা মুরগির ঘরের পাশে বসে মদ‍্যপান করছিল। হঠাৎ তাদের পানির প্রয়োজন হয়। সেই সময় মদ্যপ অবস্থায় এক যুবক পানি আনতে যায়। তাতেই বাঁধে বিপত্তি। পানির বোতল ভেবে ফর্মালিন নিয়ে যান তিনি। পানির মতো ঢেলে দেয় মদের গ্লাসে।


কিছু না বুঝেই সবাই খেয়ে নেয় সেই মদ। সঙ্গে সঙ্গে শুরু হয় গলা জ্বালা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।


বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে।


খবর পেয়েই বারইপুর থানা আধিকারিক দেবকুমার বসু বিশাল টিম নিয়ে মহাকুমা হাসপাতালে ছুটে যান। এদিকে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।