সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

জাহাজে ৬০ দিনের বিলাসবহুল ভ্রমণের আনন্দযাত্রা, শেষ হলো এক মর্মান্তিক ঘটনায়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-29
জাহাজে ৬০ দিনের বিলাসবহুল ভ্রমণের আনন্দযাত্রা, শেষ হলো এক মর্মান্তিক ঘটনায়
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার চারপাশে ৬০ দিনের বিলাসবহুল ভ্রমণে বের হয়েছিলেন আশি বছর বয়সী এক নারী যাত্রী। কিন্তু সেই আনন্দযাত্রা শেষ হলো এক মর্মান্তিক ঘটনায়—জাহাজ ছেড়ে চলে যায় তাকে দ্বীপে ফেলে রেখে, আর পরদিন উদ্ধার হয় তার নিথর দেহ।

শনিবার রাতে ওই নারীকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষকে জানায় ছোট আকারের ক্রুজ জাহাজ কোরাল অ্যাডভেঞ্চারার-এর ক্রুরা। পরে দেখা যায়, তিনি জাহাজে উঠেননি। জাহাজটি সেদিন সকালে নোঙর করেছিল লিজার্ড আইল্যান্ডে, যা কুইন্সল্যান্ড উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি পর্যটন দ্বীপ। পরদিন রোববার (২৬ অক্টোবর) পুলিশ তার মরদেহ উদ্ধার করে দ্বীপেই।

কুইন্সল্যান্ড পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুকে 'হঠাৎ এবং সন্দেহজনক নয়' বলে জানিয়েছে। তবে ঠিক কখন তিনি মারা গেছেন এবং জাহাজ ছাড়ার সময় কেউ তার অনুপস্থিতি টের পায়নি কেন—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

ঘটনাটি অস্ট্রেলিয়ার ক্রুজ ভ্রমণ নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। কোরাল এক্সপেডিশনসের দীর্ঘ চার দশকের সফল পরিচালনার ইতিহাসে এমন ঘটনা বিরল। কেন এবং কীভাবে একজন যাত্রীকে অগোচরে দ্বীপে ফেলে রেখে জাহাজ যাত্রা অব্যাহত রাখল—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সূত্র: সিএনএন নিউজ।