সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

এনগা প্রদেশে আকস্মিক ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-31
এনগা প্রদেশে আকস্মিক ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের একটি গ্রামে আকস্মিক ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে মাটির নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার পাপুয়া নিউ গিনির জাতীয় সম্প্রচার কর্পোরেশন জানিয়েছে, ওয়াপেনমান্ডা জেলার মিনাম্ব উপত্যকার ছোট্ট কুকাস গ্রামে এই ভূমিধস ঘটে।

মিনাম্ব ভ্যালি পিস অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান লাসরো মোলা পাঙ্গা বলেন, স্থানীয় গ্রামবাসীরা জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এই ভূমিধসে মোট কতজন নিহত হয়েছে, তা আমরা বর্তমানে জানি না। আমরা সকলের মাথা গণনা করার পরেও সংখ্যাটি আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে এনগা প্রদেশের মুলিটাকা এলাকায় একটি বড় ভূমিধসে কমপক্ষে ৬৭০ জনের মৃত্যু হয়েছিল।