সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

দুর্বল শাসনব্যবস্থার প্রভাবেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে সরকারের পতন ঘটেছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-01
দুর্বল শাসনব্যবস্থার প্রভাবেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে সরকারের পতন ঘটেছে
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

রাষ্ট্র গঠনে কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। একইসঙ্গে দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় বলেও জানান তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে অজিত দোভাল এ কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

তিনি বলেন, রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রকে সুরক্ষিত করা ও তার লক্ষ্য অর্জনে শাসনব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণেও সহায়তা করে।

 

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের কাছে তারা আরও বেশি প্রত্যাশা করে। ফলে রাষ্ট্রেরও তাদের সন্তুষ্ট রাখতে হয়।

 

তিনি বলেন,

দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পতনের পেছনেও এমন দুর্বল শাসনব্যবস্থার প্রভাব ছিল।

 

অজিত দোভাল বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে শাসনব্যবস্থার ওপর। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষ পথে প্রবেশ করছে, নতুন ধরনের শাসনব্যবস্থা, সামাজিক কাঠামো, এবং বৈশ্বিক ব্যবস্থা।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে।

 

তথ্যসূত্র: এনডিটিভি