সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আবার বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই তাদের। দাবি, দেশের নাগরিকদের প্রয়োজনের নিজেরদের স্বার্থ রক্ষা করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।
একই দিন ইরানের আণবিক শক্তি সংস্থার কার্যালয়ে যান পেজেশকিয়ান। সেখানে আলোচনা করেন পারমাণবিক শিল্পের সঙ্গে জড়িত সিনিয়র কর্মকর্তাদের সাথে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, স্থাপনা ও কারখানা ধ্বংস হলেও তা আবার নির্মাণ করতে পারবেন তাদের বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেন, তেহরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করলে আবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত জুনে এক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র।
সূত্র: ডয়চে ভেলে।