সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

আব্রাহাম চুক্তিতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে কাজাখস্তান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-07
আব্রাহাম চুক্তিতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে কাজাখস্তান
সংগৃহীত ছবি

ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কাজাখস্তান। এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রাম্প জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তির মধ্য দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে মধ্য এশিয়ার দেশটি।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে তেলআবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আস্তানা। মধ্য এশীয় দেশগুলোর সাথে মার্কিন প্রেসিডেন্টের সামিটের কয়েকদিন আগেই এলো এই ঘোষণা।

স্বাধীনতা লাভের অল্প কয়েকদিনের মধ্যেই ১৯৯২ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কাজাখস্তান। ২০১৬ সালে দেশটিতে ভ্রমণও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, তেলআবিবের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির।