সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : বিশ্ব

এবার মানুষের কামড়ে সাপের মৃত্যু !


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
এবার মানুষের কামড়ে সাপের মৃত্যু !
সাপের কামড় খেয়ে সেই সাপকেই কামড়ে মেরে ফেলা কৃষক পুণিত।

সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবরটা খুবই স্বাভাবিক তবে কখনো যদি শোনেন কোনো মানুষ কামড়ে সাপকে মেরে ফেলেছে; তাহলে নিশ্চয়ই অবাক হবেন! হ্যাঁ, ব্যাপারটা গল্পের মতো মনে হলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন!

স্থানীয় পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী পুনিত নামের ওই কৃষক নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয় কিন্তু তিনি আতঙ্কিত না হয়ে উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন 

 

পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয় খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই

 


স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই সাপটি মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি পরে গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন 

 

ডা. শের সিং বলেন, রাতে তাকে ভর্তি করা হয়েছিল আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে

 

তিনি আরও বলেন, সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচতো না এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়

 

চিকিৎসকরা সতর্ক করেছেন, সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয়, এটি জরুরি চিকিৎসার ব্যাপার পুণিত নিজেও বলেন, আমি জানি না তখন কী ভেবেছিলাম হয়তো রাগে বা ভয়ে করেছি এখন বুঝি এটা খুবই বোকামি ছিল আমি ভাগ্যবান যে বেঁচে গেছি