সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় নতুন হামলা চালিয়েছে রাশিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
 ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় নতুন হামলা চালিয়েছে রাশিয়া
সংগৃহীত ছবি

রাশিয়া শনিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় নতুন হামলা চালিয়েছে। এতে দেশের কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ খবর জানিয়েছেন।


শনিবার (৮ নভেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালাচ্ছে, যার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তবে তিনি নির্দিষ্টভাবে কোন অঞ্চলে হামলা হয়েছে তা উল্লেখ করেননি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকাল শুরু হওয়ার কারণে এই ধরনের হামলা ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া দেশের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় ড্রোন হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়ার চার বছরের আগ্রাসনের ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর বড় অংশ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনও মস্কোর জ্বালানি রপ্তানি বন্ধ করতে ও দেশজুড়ে জ্বালানি ঘাটতি সৃষ্টি করতে রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা চালাচ্ছে।