ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাসটি। কিন্তু স্টিয়ারিং এবং স্পিডোমিটারের ফাঁকে ফোন রেখে ভিডিও দেখতে ব্যস্ত বাসচালক।
আরও পড়ুন:স্বর্ণ ডাকাতি করতে
মরিচের গুঁড়ো ছুড়লেন নারী,
২৫ সেকেন্ডে ২০ চড়!
তার মানে একইসঙ্গে চলছে ফোন দেখা ও গাড়ি চালানো। যদিও বাসের গতি তখন ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই দৃশ্য বাসের কেবিন থেকে ক্যামেরাবন্দি করেন কেউ। এরপর প্রকাশ্যে আসে ভিডিওটি।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয় ‘নন্দন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। বহু মানুষ এর প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকে এমন কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষোভ ঝেড়েছেন। একজন ভিডিওটি দেখার পর লিখেছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চালকের কারণেই দুর্ঘটনা ঘটে। এই চালককে খুঁজে পুলিশে দেয়া উচিত।
অন্য এক জন আবার লিখেছেন, যাত্রীরা চালকের উপর আস্থা রেখে বাসে যাত্রা করেন। অথচ আর এই তার নমুনা!
তবে সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।