সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-11
অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় তার কার্যালয়। খবর টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমের।

বিবৃতিতে জানানো হয়, পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ওমর বিতারকে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এস্টেফান সালাম। তবে এই পরিবর্তনের কারণ জানানো হয়নি।

একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের শুরুতে প্রবর্তিত নতুন নীতিমালার বাইরে গিয়ে কিছু ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিকে অর্থ প্রদানের অনুমোদন দিয়েছিলেন সাবেক ওই অর্থমন্ত্রী। পুরোনো নীতিতে কারাদণ্ডের মেয়াদের ভিত্তিতে আর্থিক সহায়তা দেয়া হতো বন্দিদের। এই নীতি পরোক্ষভাবে ইসরায়েলিদের ওপর হামলা চালাতে উৎসাহ দিতো বলে অভিযোগ ছিলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের বেশকিছু মিত্র দেশের।