সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করতে পাশে থাকার আশ্বাস - ফ্রান্সের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করতে পাশে থাকার আশ্বাস - ফ্রান্সের
সংগৃহীত ছবি

নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এ প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করতে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এ বিষয়ে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন ম্যাকরন। 

তিনি বলেন, এই কমিটি সব আইনি দিক— সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করবে। এটি একটি নতুন সংবিধান প্রণয়নের কাজে সহায়তা করবে, যার খসড়া প্রেসিডেন্ট আব্বাস ইতোমধ্যে আমাকে দিয়েছেন। এর লক্ষ্য হবে শক্তিশালী একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সব শর্ত চূড়ান্ত করা। 

এ সময়, ফিলিস্তিনের ভূমি দখল করার চেষ্টা হলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। সেইসাথে, ফিলিস্তিনে স্থিতিশীলতা রক্ষায় বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন। 

ম্যাকরন বলেন, পশ্চিম তীরে যেকোনো প্রকার আগ্রাসনকে 'রেড লাইন' অতিক্রম হিসেবে বিবেচনা করবে ফ্রান্স। এছাড়া গাজা পুনর্গঠনে সহায়তার আশ্বাসও দিয়েছেন ম্যাকরন। গাজায় মানবিক সহায়তা হিসেবে প্রায় ১০ কোটি ইউরো দেয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।