সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

৪০ বছর লাগল তিন বন্ধুর সাইকেলযাত্রা শেষ করতে!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-14
৪০ বছর লাগল তিন বন্ধুর সাইকেলযাত্রা শেষ করতে!
দক্ষিণ চিলির প্রত্যন্ত পাতাগোনিয়া অঞ্চলের রাস্তা ধরে গন্তব্যের দিকে যাচ্ছেন তিন বন্ধু।

১৯৮৫ সালে চিলির পুন্তা আরেনাস থেকে আলাস্কার অ্যানকারেজ পর্যন্ত প্রায় ১৭ হাজার মাইলের এক দুর্দান্ত মাউন্টেন বাইক অভিযানে নেমেছিলেন তিন স্কটিশ বন্ধু—সোফি ট্র্যাফোর্ড, রোনা হালবার্ট এবং ক্রেগ সোয়ান। তবে দক্ষিণ চিলির প্রত্যন্ত পাতাগোনিয়া অঞ্চলের একটি অংশে তখন কোনো সড়ক ছিল না। ফলে তাঁদের বাধ্য হয়ে একটি ফেরি নিতে হয়েছিল এবং যাত্রা পরিকল্পনা অনুযায়ী সেই অংশটি তাঁদের অসম্পূর্ণ থেকে যায়।

শুক্রবার (১৪ নভেম্বর) বিবিসি জানিয়েছে, চার দশক পর আবারও একত্র হলেন তিন বন্ধু। গত ৪০ বছরে পাতাগোনিয়ার সেই দুর্গম এলাকায় প্রায় ৮০০ মাইল নতুন রাস্তা তৈরি হয়েছে। এই সুযোগেই তিন বন্ধু আবারও মিলিত হয়ে সেই অসম্পূর্ণ যাত্রাটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ বছরের ব্যবধানে তাঁদের বয়স বর্তমানে ৬২ বছর হয়ে গেলেও চ্যালেঞ্জটি গ্রহণের জন্য তাঁরা যথেষ্ট উদ্দীপ্ত ছিলেন।

ষাটোর্ধ্ব বয়সে সম্প্রতি ২৬ দিনের কঠিন এই বাইকযাত্রা সম্পন্ন করে ক্রেগ সোয়ান বলেছেন, ‘চল্লিশ বছর পরেও আমরা একটি যাত্রা শেষ করলাম—এটাই বলে দেয় আমাদের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর।’

চিলির বিখ্যাত কারেতেরা অস্ট্রাল রোড ধরে দক্ষিণ দিকে সাইকেল চালিয়ে ভিলা ও’হিগিন্স নামের ছোট্ট এক শহরে পৌঁছে তাঁরা তাঁদের বহু বছর আগের স্বপ্নযাত্রাটি অবশেষে সম্পন্ন করেন। এই যাত্রার মাধ্যমে তাঁরা স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালির ম্যাগিজ ক্যানসার সেন্টার এবং এপিলেপসি রিসার্চ ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ করেছেন।