সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে বহিষ্কার করেছে বিজেপি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-15
 বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে বহিষ্কার করেছে বিজেপি
সংগৃহীত ছবি

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে বহিষ্কার করেছে বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরপরই এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে দলটি।

আর কে সিংয়ের পাশাপাশি বিহার রাজ্য বিধান পরিষদের সদস্য অশোক কুমার আগরওয়াল ও কাটিহারের মেয়র ঊষা আগরওয়ালকের বিরুদ্ধেও একই শাস্তি জারি করেছে দল।

মূলত, দল-বিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। আর কে সিং রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এনডিএ-র নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি গুরুতর অভিযোগ করেছিলেন নিতিশ কুমার সরকারের বিরুদ্ধেও।

তিনি নির্বাচনের আগে বিহারের ভোটারদের উদ্দেশে বলেন, তারা যাতে 'অপরাধমূলক কাজে জড়িত' প্রার্থীদের ব্যালটে প্রত্যাখ্যান করেন।

নিজ বক্তব্যে যাদের নিশানা করেন সিং, তাদের মধ্যে অন্যতম এনডিএ-র মধ্যে থেকে আসা উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া হওয়া অনন্ত সিং-এর মতো প্রার্থীরাও রয়েছেন।

তার 'স্পষ্টবাদী' অবস্থান এবং দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তার বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তোলে বলে করে বিজেপি। যার ফলে শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, বহিষ্কারাদেশ পাওয়া ওই তিন নেতাকে এক সপ্তাহের মধ্যে দলীয় নোটিশের জবাব দিতে বলা হয়েছে।