সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

সমুদ্রে ৫ বছরের কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে, ভেসে গেলেন বাবাও


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-18
সমুদ্রে ৫ বছরের কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে, ভেসে গেলেন বাবাও
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিগ সুর এলাকার গারাপাতা স্টেট বিচে ঘটে মর্মান্তিক ঘটনাটি।

পাঁচ বছরের কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বরণ করলেন বাবা। সমুদ্রের ঢেউয়ে মেয়েকে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন বাবাও। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি তিনি। মৃত্যুকে আলিঙ্গন করেছেন নিজেও।

গত শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিগ সুর এলাকার গারাপাতা স্টেট বিচে ঘটে মর্মান্তিক ঘটনাটি। সমুদ্রে বিশাল ঢেউয়ে মেয়েকে ভেসে যেতে দেখে শিশুটির বাবা ঝাঁপিয়ে পড়েন। সেই সময়ে তিনিও ভেসে যান।

 পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, দুর্ঘটনার সময়ে গারাপাতা স্টেট বিচে তখন ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১৫-২০ ফুট। হঠাৎই একটি বিশাল ঢেউ এসে পাঁচ বছর বয়সি শিশুটিকে টেনে প্রশান্ত মহাসাগরের গভীরে নিয়ে যায়।

 


নিজের মেয়েকে ওভাবে ভেসে যেতে দেখে ৩৯ বছর বয়সি কানাডীয় ব্যক্তি ইউজি হু চুপ করে বসে থাকতে পারেননি। মেয়েকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। মেয়েকে ধরেও ফেলেছিলেন। তা দেখে মেয়েটির মা-ও তাদের সাহায্য করতে পানিতে নামেন।

 

কিন্তু মেয়েটির মা কিছুক্ষণের মধ্যেই কোনো মতে উপকূলে ফিরে আসেন। ভেসে যান বাবান ইউজি হু। ক্যালিফোর্নিয়া স্টেট পার্কের একজন লাইফগার্ড এবং একজন প্রত্যক্ষদর্শী তাকে পানি থেকে টেনে তোলেন এবং সিপিআর দেন।

 

লাইফগার্ড ও প্রত্যক্ষদর্শী ইউজি হু ও তার স্ত্রী-কে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হু-কে মৃত ঘোষণা করেন। হু-এর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়া হয়।

 


নিখোঁজ শিশুটির সন্ধানে স্টেট পার্ক কর্তৃপক্ষ উপকূল বরাবর তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনগুলিতে উপকূল বরাবর টহলদারি চালানো হবে।