সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ণ করার ইঙ্গিত দিচ্ছে পশ্চিমারা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ণ করার ইঙ্গিত দিচ্ছে পশ্চিমারা
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমা দেশগুলোর পরিকল্পনাকে হিটলারের স্লাভ জনগোষ্ঠী ধ্বংসের পরিকল্পনার তুলনা করেছেন। তার মতে, এসব পরিকল্পনায় ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ণ করার ইঙ্গিত রয়েছে। 

রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, আমি কখনো সন্দেহ করিনি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করার পাশাপাশি, এই সংঘাত উসকে দেওয়া পশ্চিমা শক্তির মাথায় আরেকটি বিকৃত ধারণা ছিল—ইউক্রেনের জনগণকে পুরোপুরি ধ্বংস করা।

তিনি বলেন, ৮৫ বছর আগেও পশ্চিমা দেশগুলোর এমন পরিকল্পনা ছিল তিনি এও স্মরণ করিয়ে দেন কীভাবে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বিশেষ করে ইউক্রেনে তাণ্ডব চালিয়েছিল।

তিনি আরও বলেন, মনে হয় সেই প্রবণতা কখনো পুরোপুরি দূর হয়নি। পশ্চিমাদের আসলে স্বাধীন ইউক্রেন বা স্বাধীনচেতা ইউক্রেনীয়দের কোনো প্রয়োজন নেই। তারা চায় এমন ইউক্রেনীয়দের, যারা ৮৫ বছর আগের মতো নাৎসিবাদের পতাকার নিচে সহযোগী হিসেবে দাঁড়াবে। অন্যথায় তাদের ধ্বংস করাই পশ্চিমের মতে উপযুক্ত।

জাখারোভার দাবি, হিটলারের সোভিয়েত ইউনিয়ন দখলের পরিকল্পনাও ঠিক এভাবেই সাজানো হয়েছিল—যা স্লাভ জনগোষ্ঠীকে লক্ষ্য করেছিল। আজ আমরা সেই চিত্রই আবার দেখছি।

তিনি আরও বলেন, ইউক্রেনে যাদের জোর করে সেনাবাহিনীতে নেওয়া হতে পারে, তাদের প্রতি পরামর্শ একটাই—এটাকে ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা মনে করবেন না।

তার ভাষায়, ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্যরা—জেলেনস্কি ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তার আগে পোরোশেঙ্কো করেছে। এই পুরো গোষ্ঠী—লোভী, অস্বাভাবিক, উন্মাদ শক্তিগুলোই দেশকে বিশ্বাসঘাতকতা করেছে।ৎ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ইউক্রেনীয়দের উচিত যেকোনো উপায়ে নিজেদের বাঁচানো, নিজেদের পরিবারকে বাঁচানো।