সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

হামাস হামলা ঠেকাতে ব্যর্থতার দায়, পদ হারালেন ইসরায়েলের ৩ জেনারেল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-24
হামাস হামলা ঠেকাতে ব্যর্থতার দায়, পদ হারালেন ইসরায়েলের ৩ জেনারেল
কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেয়ারও গুঞ্জন রয়েছে।

২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে তিন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল। সেই সাথে, আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেয়ারও গুঞ্জন রয়েছে। এই সিদ্ধান্ত আসে দুই সপ্তাহ পরে যখন দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য 'সিস্টেম্যাটিক তদন্ত'-এর আহ্বান জানিয়েছিলেন।

বরখাস্ত হওয়া তিন জেনারেলের মধ্যে একজন সেই সময় সেনা গোয়েন্দা প্রধান ছিলেন। তাদের প্রত্যেককে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে।

এছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং আরও চারজন জেনারেলসহ কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশটির কর্মকর্তাদের দায়শীলতা ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি প্রকাশ করছে এবং সামরিক ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।