সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ফিলিপিন্স ও জাপানে একইদিনে ভয়াবহ ভূমিকম্পের আঘাত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-26
ফিলিপিন্স ও জাপানে একইদিনে ভয়াবহ ভূমিকম্পের আঘাত
সংগৃহীত ছবি

ফিলিপিন্স ও জাপানে একইদিনে প্রায় ৬ মাত্রার আলাদা ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে জাপানে দুই দফায় ভূকম্পনের খবর পাওয়া গেছে।


জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপিন্সে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির দক্ষিণ মিন্দানাও দ্বীপের জলসীমার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল)।

 

তবে এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

এছাড়া জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানায়, একইদিন সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটি জাপানের ১০-পয়েন্ট ভূমিকম্পের তীব্রতার স্কেলে চতুর্থ সর্বোচ্চ স্তর এবং ৯ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

আগামী সপ্তাহ বা কাছাকাছি সময়ে একই মাত্রার ভূমিকম্পের জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

  • সূত্র: আনাদোলু এজেন্সি, জাপান টাইমস