সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ওয়াশিংটন ডিসিতে হামলা, নেপথ্যে কি ?


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-27
ওয়াশিংটন ডিসিতে হামলা, নেপথ্যে কি ?
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দায়িত্বরত দুই ন্যাশনাল গার্ডকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজন ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

কী কারণে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাঁদের ‘নিশানা করে গুলি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ ও শয়তানের কাজ, বিদ্বেষ থেকে হামলা ও সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছেন।

হোয়াইট হাউসের কাছে ঠিক কী ঘটেছিল, সন্দেহভাজন হামলাকারী কে—এসব নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো:

ওয়াশিংটন ডিসিতে কী ঘটেছিল

পুলিশ বলেছে, স্থানীয় সময় গতকাল বুধবার বেলা সোয়া দুইটার দিকে সন্দেহভাজন এক হামলাকারী এক ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়েন।

সংঘর্ষের সময় সন্দেহভাজন ওই হামলাকারীও গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পুলিশের হেফাজতে আছেন।

পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে, হামলাকারী একজনই ছিলেন। তিনি অস্ত্র হাতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর আকস্মিক হামলা চালিয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ন্যাশনাল গার্ডের তিন সদস্যের কাছে এগিয়ে যান। তিনি গুলি ছোড়া শুরু করার আগপর্যন্ত খুব সম্ভবত রক্ষীরা তাঁকে খেয়ালই করেননি। হামলাকারী প্রথমে এক ন্যাশনাল গার্ডকে গুলি করেন, তারপর আরেকজনকে।

পালিয়ে যাওয়া আফগানদের মধ্যে অনেকেই মার্কিন সেনাদের সঙ্গে দোভাষী, গাড়িচালক বা সহায়ককর্মী হিসেবে কাজ করেছিলেন। তালেবান ক্ষমতায় আসার পর তাঁদের ভয় ছিল, তাঁরা লক্ষ্যবস্তু হতে পারেন।

এরপর হামলাকারীকে প্রথমবার গুলি ছোড়া ন্যাশনাল গার্ডের ওপর আরেক দফা গুলি চালানোর চেষ্টা করতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে তৃতীয় গার্ড হামলাকারীর দিকে পাল্টা গুলি চালান।

এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ছিলেন না। তিনি ফ্লোরিডায় অবস্থান করছিলেন।

জননিরাপত্তার কথা বলে ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ২ হাজার ২০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। এর মধ্যে ডিসি ন্যাশনাল গার্ডের সদস্য ৯২৫ জন। অন্যান্য অঙ্গরাজ্য থেকে আরও ১ হাজার ২০০ জনের বেশি ন্যাশনাল গার্ড সদস্য আনা হয়েছে।

ন্যাশনাল গার্ড কী

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অংশ ন্যাশনাল গার্ড। কোনো অঙ্গরাজ্যের গভর্নর ও দেশের প্রেসিডেন্ট, দুজনের অধীনেই কাজ করে এই বাহিনী। ন্যাশনাল গার্ডের সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনীর রিজার্ভ (সংরক্ষিত) সেনাদের অংশ।

খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। যুদ্ধ বা সহায়তা অভিযানের জন্য তাঁদের বিদেশে মোতায়েন করা হতে পারে। তবে সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে ন্যাশনাল গার্ড।

যুক্তরাষ্ট্রের