সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়, আন্তর্জাতিক সহায়তার আহ্বান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-29
জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়, আন্তর্জাতিক সহায়তার আহ্বান
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছে। এ অবস্থায় শনিবার (২৯ নভেম্বর) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন।

 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। সেই সঙ্গে অন্তত ৭৮ হাজার মানুষকে রাষ্ট্র-পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

ডিএমসি'র মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

যদিও শনিবার ঘূর্ণিঝড়টি উত্তর দিকে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে ক্যান্ডির কেন্দ্রীয় জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে শহরের প্রধান প্রবেশপথের বেশ কয়েকটি অংশ ডুবে যায়।

ইতোমধ্যে নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। এর ফলে কর্তৃপক্ষ কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে এলেও ঘূর্ণিঝড়ের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বিদেশে বসবাসকারী শ্রীলঙ্কানদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধ মিলিয়ন মানুষকে সাহায্য করার জন্য নগদ অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।

ইতোমধ্যে ভারত ত্রাণসামগ্রী ভর্তি দুটি বিমান পাঠিয়েছে। কলম্বোতে শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তাদের রেশন দান করেছে।