সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : বিশ্ব

এআই'র সাহায্যে পণ্য নষ্ট দেখিয়ে বাড়ছে অভিনব রিফান্ড জালিয়াতি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
এআই'র সাহায্যে পণ্য নষ্ট দেখিয়ে বাড়ছে অভিনব রিফান্ড জালিয়াতি
সংগৃহীত ছবি

ডাবল ইলেভেন শপিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে চীনে অনলাইন বিক্রেতাদের নতুন এক ঝামেলায় পড়তে হচ্ছে ক্রেতাদের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পণ্য নষ্টের ভুয়া ছবি তৈরি করে রিফান্ড দাবি করছে বিষয়টি নৈতিক আইনি উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রতারণার কৌশল হিসেবে প্রথমে ক্রেতারা আসল পণ্যের ছবি তোলে, পরে এআই দিয়ে সেটিকে পচা, ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেখিয়ে বিক্রেতার কাছে পাঠায় একজন ফল বিক্রেতা অভিযোগ করেন, তার পাঠানো তাজা ফলের ছবি এআই সম্পাদনার মাধ্যমে পচা দেখিয়ে রিফান্ড দাবি করা হয়

ইলেকট্রিক টুথব্রাশ বিক্রেতা একজন জানান, একজন ক্রেতা তাকে মরিচা ধরা টুথব্রাশের ছবি পাঠিয়ে অর্থ ফেরত চানযা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন তিনি বলেন, অনেক অভিযোগইমৌলিক যুক্তিবোধের বাইরে

একটি পোশাক দোকানের কর্মী বলেন, একজন ক্রেতা এক পিস ড্রেসের কলার ছেঁড়া বলে দাবি করেন এবং যে ছবিটি পাঠান, সেটিতে অস্বাভাবিক আলো আর এআই এডিটিংয়ের স্পষ্ট চিহ্ন চোখে পড়ে

আরেক ঘটনায়, সিরামিক মগ বিক্রেতা জানান, একজন ক্রেতা মগে মাকড়সার জালের মতো ফাটলের ছবি দেখিয়ে পুরো রিফান্ড চান নিরাপদ প্যাকেজিং হওয়ায় তিনি বিষয়টি সন্দেহ করেন এবং ভিডিও চাইতেই ক্রেতা অভিযোগ তুলে নেন পরে ছবিটি এআই-ডিটেক্টরে পরীক্ষা করে দেখা যায়৯২% সম্ভাবনা এটি কৃত্রিমভাবে তৈরি

বহুদিন ধরেই চীনা অনলাইন বিক্রেতারাশিপ শিয়ারার্সনামের এক চক্রের বিরুদ্ধে লড়ছেনযারা কম দামের পণ্যে সামান্য ত্রুটি দেখিয়ে রিফান্ড নেয় কিন্তু পণ্য ফেরত দেয় না বিক্রেতাদের অভিযোগ, অনেক সময় -কমার্স প্ল্যাটফর্মগুলো যথাযথ প্রমাণ ছাড়াই ক্রেতাদের পক্ষ নেয় 

এমনকি কিছু বিক্রেতাও এআই ব্যবহার করে পণ্যকে বাস্তবের চেয়ে ভালো দেখিয়ে বিক্রির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে

এসব প্রতারণা ঠেকাতে চলতি বছরের এপ্রিলে -কমার্স প্ল্যাটফর্মগুলোরিফান্ড অনলিঅপশন বাতিল করেছে আলিবাবার টাওবাও টিমল ক্রেতাদের রিফান্ড আচরণ, ক্রয় ইতিহাস বিক্রেতার মতামতের ভিত্তিতে ক্রেতারক্রেডিট স্কোরনির্ধারণের ব্যবস্থাও করেছে

ছাড়া সেপ্টেম্বর থেকে চীন এআই-নির্মিত সব ধরনের কনটেন্টে স্পষ্ট গোপন উভয় চিহ্ন যুক্ত করা বাধ্যতামূলক করেছেযাতে ভুয়া তথ্য বা প্রতারণা কমানো যায়