সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ নরেন্দ্র মোদিকে চিঠিতে কী লিখলেন ?


আন্তর্জাতিক ডেস্ক - ই সময়

eshomoy.com || 2022-04-18



পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ নরেন্দ্র মোদিকে চিঠিতে কী লিখলেন ?

 

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল রোববার (১৭ এপ্রিল) শান্তির বার্তা দিয়ে লেখা ঐ চিঠিতে ভারত ও পাকিস্তানের ‘পারস্পরিক শান্তি ও সমৃদ্ধির স্বার্থে’ জম্মু ও কাশ্মীর বিরোধ সমাধানের আহ্বান জানান শাহবাজ। খবর ডনের।


চিঠিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান, কাশ্মীর বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে পাকিস্তান বরাবর প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ত্যাগ ও অবদানের কথা সবাই জানে এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত।


শাহবাজ শরিফ বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য অপরিহার্য।’


এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখারও আশা প্রকাশ করেন মোদি।


টুইটবার্তায় নরেন্দ্র মোদি লেখেন: ‘ভারতের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।’


এর আগে নিজের প্রথম ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে গেলে উভয় দেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানে জোর দেওয়া যাবে। কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।