সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৯১৬


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-07
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৯১৬
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে একের পর এক ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ২৭৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।


শনিবার (৬ ডিসেম্বর) প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানান, বন্যার কারণে খাদ্য, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে লোকজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।

তামিয়াং জেলার একটি ইসলামি আবাসিক স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী দিমাস ফিরমানসিয়াহ জানান, বন্যার কারণে তিনি এবং অন্যান্য ছাত্রছাত্রী গত এক সপ্তাহ ধরে হোস্টেলে আটকা পড়েছেন। পানির যোগান ফুরিয়ে যাওয়ায় বন্যার পানি পান করতে বাধ্য হচ্ছেন তারা।

বাসিন্দারা আরও জানান, সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাবার ও পানি সংগ্রহ করতে তাদের বড় ধরনের ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো কয়েক দিন আগে বন্যা পরিস্থিতি উন্নতির পথে আছে এবং সরকারের প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করেছিলেন। তবে সুমাত্রা ও আচেহ প্রদেশের কর্মকর্তারা প্রেসিডেন্টের সঙ্গে একমত নন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো কয়েক দিন আগে বলেছিলেন, বন্যা পরিস্থিতি উন্নতির হচ্ছে এবং বিপর্যয় মোকাবিলায় সরকারের প্রস্তুতি সন্তোষজনক। 

তবে সুমাত্রা ও আচেহ প্রদেশের প্রশাসন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেননি। এ দুই প্রদেশের কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।