সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

কলম্বিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ এবং আহত ২০


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
কলম্বিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ এবং আহত ২০
সংগৃহীত ছবি

কলম্বিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (১৪ ডিসেম্বর) ঘটে। নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং একজন চালক রয়েছেন।

কলম্বিয়ায় বাস খাদে পড়ে ১৭ জন নিহত, আহত ২০

কলম্বিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং একজন বাস চালক রয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিমে কলম্বিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্যারিবিয়ান উপকূলে একটি বীচ ভ্রমণের উদ্দেশ্যে বাসে যাচ্ছিলেন। বাসটি ৪০ মিটার গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অনেকেই নিহত হন। আহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক তা এখনও নির্ধারণের চেষ্টা চলছে।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

এক ভিডিওবার্তায় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন শিক্ষার্থী বলেন, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম। এরপর আর কিছু মনে নেই।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, তরুণদের প্রাণহানির এ ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তারা যখন পড়াশোনা করতে বা আনন্দ উপভোগ করতে যায়, তখন এমন ঘটনা আরও গ্রহণযোগ্য নয়।