সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতীয় বিমান চলাচলের জন্য, পাকিস্তানে বাড়ালো আকাশসীমা বন্ধের মেয়াদ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-17
ভারতীয় বিমান চলাচলের জন্য, পাকিস্তানে বাড়ালো আকাশসীমা বন্ধের মেয়াদ
সংগৃহীত ছবি

ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। আজ বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)।

নোটিশে বলা হয়েছে, ভারতীয় বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর জিও নিউজের।

 

চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাকিস্তানের পাল্টা হামলার মধ্যদিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।

 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে চারদিন পর যুদ্ধের ইতি ঘটে। ওই সময় ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর তা আরও কয়েক দফা বাড়ানো হয়েছে।

 

সর্বশেষ নিষেধাজ্ঞাটি আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই এর মেয়ার বৃদ্ধির নোটিশ দেয়া হলো। নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেয়া সব বিমান।

 

এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না। পাকিস্তানের এ অব্যাহত নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়েছে ভারতীয় বিমানগুলোর ওপর।