সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

জ্বালানি সংকট গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কী ভাবছে জার্মানি


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-29 10:23:15
জ্বালানি সংকট গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কী ভাবছে জার্মানি

 

 

 

জ্বালানি সংকটে গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ে জার্মানিসহ গোটা ইউরোপ। কয়েক দিন ধরে রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাস নিয়ে দুশ্চিন্তায় জার্মানির সর্বস্তরের মানুষ। দেশটির অর্থমন্ত্রী বলেছেন, গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা কমাবে জার্মানি।


এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমাদের ভুলের মাশুল রাশিয়া দিতে প্রস্তুত নয়।  


পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক শক্তির সম্প্রসারণ এবং ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে গত কয়েক মাসের ব্যবধানে পুরো ইউরোপেই গ্যাস, তেল ও কয়লাসহ অন্যান্য জ্বালানি শক্তির সরবরাহের চিত্র দ্রুত পাল্টে যেতে শুরু করে। এই অবস্থায় জ্বালানি সংকটে অস্থির পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে জার্মানিসহ ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম পাইপলাইন নর্দস্ট্রিম ১ এ গ্যাসের সরবরাহ কমতে কমতে মাত্র ২০ শতাংশে এসে ঠেকেছে। তাই আগাম সংকট নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে। এ অবস্থায় জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বললেন গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা কমাবে জার্মানি


জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেন, আমাদের অবস্থা সুবিধার নয়, আমাদের প্রায় সকল নাগরিকরাই চেষ্টা করছেন গ্যাস ও বিদ্যুৎ এর সাশ্রয়ের দিকে মনোযোগী হতে। বিশেষ করে যেখানে গরম হিটারের দরকার পড়বে না সেখানে হিটার বন্ধ রাখার বিষয়টি নিয়ে সবাই ভাবছে। আর রাশিয়া থেকে গ্যসের সরবরাহ মনে হয়না অতি শিগগিরই স্বাভাবিক হবে।


সরবরাহকৃত ও সংরক্ষিত গ্যাসের দাম বাড়ছে প্রতিক্ষণে। অর্থনীতিবিদরা বলছেন রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই গ্যাসের দাম বেড়েছে ২ থেকে ৭ শতাংশ। বিশেষ করে শিল্পকারখানা ও গৃহস্থালি কাজে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ২০৪ ইউরো, যা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে ছিল মাত্র ৩৭ ইউরো। এদিকে রাশিয়া থেকে আগামী শীত মৌসুমে গ্যাসের সরবরাহ আরও ১৫ শতাংশ কমিয়ে আনার ইইউর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংকট আরও গভীর হবে বলছেন অর্থনীতিবিদরা। গ্যাস ও তেলের সংকট নিয়ে সাধারণ নাগরিকরাও রয়েছেন মহাবিপাকে।


গুল আকামিস নামে স্থানীয় এক অধিবাসী বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে জ্বালানি শক্তির দাম বেড়েছে অনেকখানি। সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে। এই অবস্থায় এত দাম দিয়ে গ্যাস কেনাও সবার ক্ষেত্রে সম্ভব না।


আরেকজন বলেন, দেখুন আমাদের জার্মান সরকার আগে থেকেই জ্বালানি শক্তির উৎপাদন নিয়ে রাশিয়াসহ অন্যান্য দেশের ওপর নির্ভর করেছে। আর তাতেই ক্ষতিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সংকট মোকাবিলা করা এখন আরও অনেক কঠিন।


গত কয়েক মাস ধরে জার্মানিতে জ্বালানির মূল্যের এই ঊর্ধ্বগতিকে ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় বলছেন অর্থনীতিবিদরা। সামনের দিনগুলোতে পশ্চিমের প্রতিটি দেশেই ভয়াবহ মন্দার আশঙ্কায় আছে সবাই।


কোলন চেম্বার অব কমার্সের কর্মকর্তা থরস্টেন সিমারমান বলেন, বর্তমান গ্যাস সংকট নিরসনের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সংকট নিরসনে গ্যাসের নিয়মিত সরবরাহ ও রাশিয়ার সঙ্গে সৃষ্ট রাজনৈতিক সমস্যার সমাধান খুব জরুরি। তা না হলে ইউরোপে এই সংকট আরও তীব্র হবে।


এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইইউকে ঘায়েল করতে তার দেশের তেল ও গ্যাসকে প্রধান অস্ত্র হিসেবে ব্যাবহার করছে এমন মন্তব্য জার্মানিসহ ইইউর। তবে পশ্চিমাদের এমন অভিযোগের জবাবে পুতিন বলেন শুধু প্রকৌশলগত ত্রুটির কারণে নর্দস্ট্রিমে গ্যাস সরবরাহ কমেছে। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা তুলে না নিলে ইউরোপে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। পুতিন আরও বলেন, রাশিয়াকে ব্যবহার করে অন্য কোনো দেশ লাভবান হবে সে সুযোগ কাউকেই দেয়া হবে না।