সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনই : রাশিয়া


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-08 11:09:45
পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনই : রাশিয়া

 

 

 

ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ করেছে বলে দাবি করেছে রাশিয়া।


৭ আগস্ট (রোববার) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।


এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে। একই দিন রাশিয়ার বিরুদ্ধেও জাপোরিঝিয়ায় হামলার অভিযোগ করে ইউক্রেন।


ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া। সারা বিশ্বে যে ১০টি বড় পরমাণু স্থাপনা রয়েছে এটি তার একটি।


গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।


আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান বলেন, এই গোলাবর্ষণের কারণে পরমাণু বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে গোলার আঘাত লেগেছে। তেজস্ক্রিয় লিকেজ শনাক্ত করার মধ্যেই একটি চুল্লিকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছেন অপারেটররা।


ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লি দখল করে রুশ বাহিনী। কিন্তু এখনো চুল্লি চালাচ্ছেন ইউক্রেনীয় কারিগররা।