সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

মাত্র ৫ টাকার জন‍্য পিটিয়ে হত্যা !


সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি

eshomoy.com || 2023-07-30 21:23:15
মাত্র ৫ টাকার জন‍্য পিটিয়ে হত্যা !

ররিবার (৩০ জুলাই ) দুপুরে ভারতের কলকাতায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন একটি মদের দোকানে মদ কিনতে এসেছিলেন সুশান্ত মন্ডল নামে একব‍্যক্তি। 

ঐ ব‍্যক্তির সঙ্গে দোকানের কর্মীর প্রথমে কথা কাটাকাটি হয়, পরক্ষণেই শুরু হয় হাতাহাতি। দোকানের অন্যএক কর্মী দরজা খুলে এসে বেধড়ক মারধোর শুরু করেন পেশায় গাড়ির চালক ওই ব‍্যক্তিকে। 

 


জানা যায়, মাত্র ৫ টাকা দিতে না পারার কারণে সুশান্ত মন্ডলের উপর চড়াও হন মদের দোকানের ঐ কর্মচারী। ৫ টাকা কম থাকার কারণে ওই ব‍্যক্তিকে পিটিয়ে মারেন মদের দোকানের কর্মচারী প্রবীর দত্ত ওরফে টিংকু। 

সিসিটিভিতে দেখা যায় কথা কাটাকাটি হচ্ছে ২ জনের মধ‍্যে। তারপরেই দোকানের ওই কর্মী দরজা খুলে তাঁর হাত ধরে টেনে মাথায় ও পিঠে বেধড়ক মারতে শুরু করেন। আশেপাশে উপস্থিত ব‍্যক্তিরা মারামারি থামানোর আগেই বিষয়টি বেরিয়ে যায় হাতের বাইরে। পরে হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত ব‍্যক্তির। 

 

 

এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঢাকুরিয়ায়। ভাঙচুর করা হয় দোকান, অবরোধ করা হয় রাস্তা। তুমুল ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। 

ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রবীর দত্ত ওরফে টিংকু ও প্রসেনজিৎ বৈদ‍্যকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

ই-সময়/আর.এম/এমআরএম