চুরি করতে এসে ব্যাংকের লকার খুলতে না পারায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে করে এক চোর। তিনি ব্যাংকের প্রশংসায় চিরকুট লিখে রেখে গেছেন। পাশাপাশি তাকে খুজে বের না করার অনুরোধও লিখে গেছেন চিরকুটে।
আরও পড়ুন- আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে : প্রধানমন্ত্রী
এক প্রতিবেদনে ইকোনিকস টাইমস শনিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলায় গত বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করা হয়। তবে চুরিতে ব্যর্থ হয়ে চোর একটি চিরকুট লিখে রেখে গেছেন। শুক্রবার সকালে ব্যাংক খোলার পর কর্মচারীরা চোরের রেখে যাওয়া চিরকুটটি পান।
চিরকুটে চোর জানিয়েছে, 'আমার আঙুলের ছাপ পাবেন না। ব্যাংকটি ভালো। একটি রুপিও চুরি করতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।'

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত আছে। পাশাপাশি চোরের রেখে যাওয়া চিরকুটটিও পুলিশকে দেখানো হয়েছে।
পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরায় চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা ধরা পড়েছে। তবে চোর মুখোশ পড়ে থাকায় চেহারা দেখা যায়নি। চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় হতে পারে।
এদিকে পুলিশ সদস্যরা জানিয়েছে, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। তারা বলেন, ব্যাংকটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। ব্যাংকটির লকার ডোরে একটি অ্যালার্ম আছে।
পুলিশ আরও জানায়, এর আগেও ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছিল।
আরও পড়ুন- উজিরপুরে কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগ
ইসময়/আরএম/এমআরএম