সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে নরওয়ের পার্লামেন্টে প্রস্তাব পাস


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-17 20:30:00
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে নরওয়ের পার্লামেন্টে প্রস্তাব পাস

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নরওয়ের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবে দেশটির সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ‘প্রস্তুতি নেয়া’র আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নরওয়ের সংসদে ফিলিস্তিনের স্বীকৃতি বিষয়ে ভোটাভুটি হয়।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

প্রস্তাবের পক্ষে ৮৩টি এবং বিপক্ষে পড়ে মাত্র ১৫ ভোট। দেশটির সংসদের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নরওয়ের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার দরজা খুলে দিল বলে মনে করছেন অনেকে।

চলতি বছরের মে মাসে নরওয়ের বামপন্থি দল লাল পার্টি ও সোসালিস্ট পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সংসদে একটি প্রস্তাব উত্থাপন করে।
  
 

তবে ওই প্রস্তাব সেসময় আলোর মুখ দেখেনি। এবার সরকার পরিচালনাকারী দল ক্লেবার পার্টি এবং সেন্টার পার্টি সংসদে নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে।
 
সংসদে যখন এই সিদ্ধান্ত নেয়া হচ্ছিল তখন বাইরে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলবিরোধী বিক্ষোভ করছিল সাধারণ মানুষ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নরওয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর সাধারণ মানুষের চাপ দিনদিন বেড়েই চলেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের পক্ষে ৮৪ হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি সংসদের ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করা হয় ।

ইসময়/একে/এমআরএম