সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

চেন্নাইয়ে প্রবল বৃষ্টি-বন্যা, ঘূর্ণিঝড় 'মিগজাউমের'


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-04 20:54:45
চেন্নাইয়ে প্রবল বৃষ্টি-বন্যা, ঘূর্ণিঝড় 'মিগজাউমের'

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিল নাড়ুর চেন্নাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এতে শহরে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ঝড়ের প্রভাবে শহরের মধ্যে নির্মাণাধীন একটি প্রাচীন পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়ের ওপর নজর রাখে এমন ওয়েবসাইট জুম আর্থ মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম এই মুহূর্তে (সোমবার, ৪ ডিসেম্বর বিকেল ৪টা) চেন্নাই শহর থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও পড়ুন- বাজারে এখন ‘ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নাগাদ তীব্র শক্তি নিয়ে ঝড়টি অন্ধপ্রদেশের নেলোর ও মছলিপাটনামে ল্যান্ডফল তথা আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই প্রবল বৃষ্টির কবলে পড়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। এনডিটিভির প্রতিবেদন মতে, রোববার (৩ ডিসেম্বর) রাতভর চেন্নাই ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে।

সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত তামিলনাড়ুর মীনামবাক্কামে ১৯৬ মিলিমিটার এবং নুঙ্গামবাক্কামে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যটির রাজধানী চেন্নাইয়ের অনেক এলাকায় প্রবল বন্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাটু ও কোমর সমান পানি। 

চেন্নাই বিমানবন্দরের রানওয়ে পানিতে প্লাবিত হয়েছে। ফলে বিমানবন্দরটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। বেশ কিছু বিমানও গ্রাউন্ডেড তথা নামিয়ে আনা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার আগে ঘূর্ণিঝড় মিগজাউম সোমবার তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছাখাছি চলে এসেছে। এতে ভারী বৃষ্টির কারণে চেন্নাইতে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আরও পড়ুন- প্রবাসী আয় বাড়াতে নগদের নন–ক্যাশ প্রণোদনা প্রণোদনার

স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি অফিসগুলোতে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আঘাত হানবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

 

ইসময়/এনআই/এমআরএম