সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

এবার বিমান হামলায় দক্ষিণাঞ্চল ছেড়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-08 16:42:00
এবার বিমান হামলায় দক্ষিণাঞ্চল ছেড়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি

গাজায় সহসাই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে, মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, আরেকটি মানবিক যুদ্ধবিরতির জন্য আলোচনায় কোনো অগ্রগতি নেই।

এদিকে খান ইউনিস শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। দক্ষিণের শহরটির আরও গভীরে প্রবেশের কথা জানিয়েছে তেল আবিব। 

আরও পড়ুন- পবিত্র কোরআন অবমাননা নিষিদ্ধ করে এবার ডেনমার্কে আইন পাস
 
পাশাপাশি জাবালিয়া শরনার্থী শিবিরসহ উত্তর ও দক্ষিণের বিভিন্ন শহরে বিমান হামলার মাত্রা বাড়ানো হয়েছে। এ অবস্থায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি দক্ষিণাঞ্চল ছেড়ে সীমান্তবর্তী রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। 

এদিকে গাজা সিটিতে খাবার, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে মানবেতর জীবন পার করছেন বাসিন্দারা। আশ্রয় শিবিরগুলোতে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। 

আরও পড়ুন-  ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বিপদ, এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার-ই শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি।



ইসময়/এসআই/এমআরএম