সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১


eshomoy.com || 2024-02-28
মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতুতে বাস উল্টে নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মালিতে একটি বাস উল্টে সেতু থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। এতে বাসটিতে থাকা ৩১ যাত্রী নিহত হয়েছেন। বাসটি মালির কেনিয়েবা শহর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতুতে বাসটি উল্টে নিচে পড়ে যায়। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মালির এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। 
 

মালিতে সড়ক দুর্ঘটনা খুব সাধারণ বিষয়। দেশটির অনেক রাস্তা এবং যানবাহনের অবস্থা বেশ খারাপ। পাশাপাশি ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। চলতি মাসের শুরুতে মালির রাজধানী বামাকো অভিমুখে যাওয়ার সময় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হন। একইসঙ্গে ওই দুর্ঘটনায় ৪৬ জন আহত হয়েছিলেন।