সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫


eshomoy.com || 2024-03-25
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সেপিক প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রামে ইতোমধ্যে বড় বন্যার দেখা দিয়েছে।

পূর্ব সেপিকের গভর্নর অ্যালান বার্ড বলেন, জরুরি কর্মীরা এখনও উদ্ধার কাজ পরিচালনা করছেন। প্রদেশটির বেশিরভাগ অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপিকে বলেন, কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এ ছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।