সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট


eshomoy.com || 2024-05-06
অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট

দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন সংগীতশিল্পী তাহসান খান। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী যাচ্ছেন অস্ট্রেলিয়া মাতাতে। সেখানে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি।

এ নিয়ে তাহসান তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বলতে শোনা গেছে, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’

জানা গেছে, আগামী ১ জুন প্রথমে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন তাহসান। একক এই কনসার্টটির আয়োজন করেছে রিমেইনস অস্ট্রেলিয়া। পরে ২ জুন তিনি মেলবোর্নে এবিসিএক্স-এর আয়োজনে উইলিয়ামস টাউন হলে আরও একটি কনসার্টে অংশ নেবেন।

প্রসঙ্গত, গেল ঈদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানকে দেখা গেছে। যাতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ব্যাপক সাড়া ফেলেছে।