সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

যুদ্ধের পর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দেয়।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-06-30
যুদ্ধের পর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দেয়।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা লেবাননেও ছড়িয়ে পড়েছে। লেবাননে প্রতিরোধগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের হামলা-পাল্টা হামলা চলতে থাকায় সৌদি আরবসহ সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে। এই দেশগুলো হলো- সৌদি আরব, কুয়েত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা এবং উত্তর মেসিডোনিয়া।

গতকাল শনিবার (২৯ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস লেবাননে অবস্থানরত তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অস্থিতিস্থূল পরিবেশের কথা উল্লেখ করে নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছেন এবং আপাতত লেবাননে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই অনুরোধ জানিয়েছে, বাণিজ্যিক বিমান চলাচল চালু থাকা অবস্থায় নিজেদের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে। এছাড়া জার্মানি, কানাডা, উত্তর মেসিডোনিয়া এবং কুয়েতও একই আহ্বান জানিয়েছে। গত ২২ জুন কুয়েত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার অনুরোধ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র এবং জার্মানি লেবাননের প্রতিরোধগোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা-পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন এবং ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরো প্রসারিত হলে এর ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন।