সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-16
ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনীত করেছে রিপাবলিকান পার্টি। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স তাঁর রানিং মেট হবেন। এই ঘোষণা স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দেওয়া হয়।

সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখযোগ্য হলো, ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেও তিনি দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলওয়াকিতে পৌঁছান। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, যা প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।