সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন মাত্র ৯ বছর বয়সী বাংলাদেশি সুবর্ণ আইজ্যাক বারী


এম, এস, খান -ইসময়

eshomoy.com || 2021-12-20
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন মাত্র ৯ বছর বয়সী বাংলাদেশি সুবর্ণ আইজ্যাক বারী

 

 


বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক বাংলাদেশি দম্পতির সন্তান সুবর্ণ আইজ্যাক বারী (নয় বছর বয়সী) নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে ২০৪৮ সালে। এই বিস্ময় বালক ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় ১৯ ডিসেম্বর (রোববার) বিকেলে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা জানিয়েছে । বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে তার এমন ঘোষণা।

 

 

 

মাত্র নয় বছর বয়স তার। বাঙালির রক্ত বইছে ধমনীতে। যে বয়সে অন্যসব শিশু কার্টুন কিংবা ভিডিও গেমস নিয়ে মেতে থাকে, সে তখন অনায়াসেই জটিল সব গণিতের সমস্যা সমাধান করে ফেলে। তার কাছে মামুলি ব্যাপার পিএইচডি স্তরের অঙ্ক কিংবা বিজ্ঞানের নানান সমস্যার সমাধান। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধ্যাপক সে, সেই কারণেই। প্রফেসর সুবর্ণ 'আইজ্যাক বারী' তার নাম।

 

 

 

স্থানীয় সময় ১৭ ডিসেম্বর (শনিবার) ক্যালিফোর্নিয়া ফুলার্ট্রন বিশ্ববিদ্যালয়ে তাকে দেওয়া হয় এক সংবর্ধনা। এ সময় গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা বিরল এই ক্ষুদে প্রতিভাবানের বক্তব্য।

 

 

 

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার 'বাংলার বিজয় বহর' আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার ঘোষণা দেয় সে ২০৪৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে।

 

 

 

এর আগে চলতি বছরে দক্ষিণ আফ্রিকার 'ভিঞ্চি ইনস্টিটিউট' থেকে 'দ্য ভিঞ্চি পুরস্কার' বিজয়ী হয়ে ২৪ অক্টোবর আফ্রিকা থেকে নিউইয়র্কে ফেরে বারী। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. এইচ বি ক্লপার প্রফেসর সুবর্ণ আইজ্যাককে লাল গালিচা সংবর্ধনা দেন। প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী 'দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার' গ্রহণকালে পিএইচডি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতায় ২০৪৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়।

 

 

 

বিশ্বের ইতিহাসে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনই সবথেকে কম বয়সী প্রফেসর ছিলেন। সে বিবেচনায় তার নামের সাথে উপাধি যুক্ত হয় 'আইজ্যাক'। শুধু তাই নয়, তার মেধা আর দক্ষতা দেখে অনেকেরই মাথায় আসে অ্যালবার্ট আইনস্টাইনের কথা। তাদের অনুসারী সুবর্ণ বুদ্ধিতে সমসাময়িকদের চেয়ে রয়েছেন যোজন যোজন এগিয়ে। তাই তাকে এই যুগের আইনস্টাইনও বলছেন অনেকে।

 

 

 

সুবর্ণ আইজ্যাকের এই বিস্ময়কর প্রতিভার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নজর কাড়ে গোটা বিশ্বের। নজরে আসে হোয়াইট হাউসেরও। এই বিস্ময় বালকের প্রতিভা যাচাইয়ের জন্য নেওয়া হয় একের পর এক পরীক্ষা। যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ। কোনো জটিল পরীক্ষাই আটকাতে পারেনি এই খুদে বিজ্ঞানীকে। তার সাক্ষাৎকার নেয় নামকরা গণমাধ্যমও।

 

 

 

সুবর্ণকে 'আমাদের সময়ের আইনস্টাইন' আখ্যা দিয়েছেন দ্য সিটি কলেজ অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিসা এস কোইকো। তিনি গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান সংক্রান্ত নানা প্রশ্ন করলে সুবর্ণ সব সঠিক উত্তর দেওয়ায় বিস্মিত লিসা বলেন, 'সে বড় হয়ে নতুন ইতিহাস গড়বে।'

 

 

 

বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে তাকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেয়। ২০২০ সালে ওই বিশ্ববিদ্যালয় তাকে অধ্যাপক ঘোষণা করে। ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়েও ভিসিটিং প্রফেসর করা হয় সুবর্ণকে। এরপর নোবেল জয়ী কৈলাস সত্যার্থী তাকে 'চাইল্ড প্রডিজি' অর্থাৎ, 'বিস্ময় বালক' পুরস্কারে ভূষিত করে।

 

 

 


প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী সন্ত্রাসবিরোধী প্রচারে নিজেকে যুক্ত করেছে গণিত এবং পদার্থবিদ্যায় দক্ষতা প্রদর্শনের সঙ্গে সঙ্গে । ‘দ্য লাভ’ নামে একটি বই লেখেন সুবর্ণ, যার বিষয় হলো, সন্ত্রাসবাদবিরোধী বিশ্ব গঠনে এক মুসলিম শিশুর সংগ্রাম। তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন ২০১৬ সালে, তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও।

 

 

 


সুবর্ণ, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশীদুল বারী-শাহেদা দম্পতির দ্বিতীয় সন্তান। চট্টগ্রামের মেয়ে শাহেদার কোল আলো করে নিউইয়র্কে জন্ম নেয় সে ২০১২ সালের ৯ এপ্রিল। একই জেলার বাবা রাশীদুল বারী নিউইয়র্কের ব্রোনক্স কলেজের গণিতের অধ্যাপক। গণিতে পিএইচডি করেন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা পেশায় মা শাহেদাও রয়েছেন।