সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

সবচেয়ে কম বয়সী বামপন্থী প্রেসিডেন্ট পেল চিলি:


স্টাফ রিপোর্টারঃ ইসময় আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট (কবীর নয়ন)

eshomoy.com || 2021-12-20
সবচেয়ে কম বয়সী বামপন্থী প্রেসিডেন্ট পেল চিলি:

 

 

 

রোববার ৩৫ বছর বয়সী  বামপন্থী নেতা প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে জয়ী হয়ে চিলির সবচেয়ে কমবয়সী হিসেবে প্রেসিডেন্ট হচ্ছেন।বামপন্থী এবং সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক চিলির ইলেক্টোরাল সার্ভিস জানিয়েছে, গণনাকৃত ৯৯ দশমিক ৯৫ শতাংশ ভোটের মধ্যে গ্যাব্রিয়েল বোরিক ৫৫ দশমিক ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী হোসে অ্যান্থনিও কাস্ট পেয়েছেন ৪৪ দশমিক ১৩ শতাংশ ভোট। আগামী বছরের ১১ মার্চ গ্যাব্রিয়েল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে তারা আশা করছেন । বর সিএনএনের।

 

 

 

 

এর আগে রোববার প্রতিদ্বন্দ্বী কাস্ট পরাজয় স্বীকার করে নেন এবং বিজয়ী গ্যাব্রিয়েলকে দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানান। এক টুইটে কাস্ট বলেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। আমাদের সবার সম্মান ও গঠনমূলক সহযোগিতা তার প্রাপ্য। অন্যদিকে জয়ের পর রোববার রাতে নিজের নির্বাচনী প্রচারনার প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন গ্যাব্রিয়েল।

 

 

 

বক্তব্যে চিলির জনগণ তাকে নির্বাচিত করায় তিনি তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই ঐতিহাসিক মুহূর্ত শুরু করতে চাই, চিলির চোখে যা খুবই উৎসাহদায়ক এবং যা বিশ্ব দেখছে। গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে যেসব চিলিয়ান ভোট দিতে গিয়েছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।