সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

চাদে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ বন্যায়


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-17 আন্তর্জাতিক
 চাদে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ বন্যায়
চাদে ভয়াবহ বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু ছবি: সংগৃহীত

টানা অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয় চাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ তিবেস্তিতে।সৃষ্ট বন্যায় অন্তত ৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

 শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার পর্যন্ত অব্যাহত থাকায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জানান তিবেস্তি প্রদেশের গভর্নর মাতামাতি তোচি চিদি‌।

প্রদেশটিতে বন্যায় ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির সামাজিক কর্মকাণ্ড, জাতীয় সংহতি ও মানবিক বিষয়ক মন্ত্রী ফাতিম বুকার কোসেই বলেছেন, বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।


জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে চাদে বন্যা দেখা দিয়েছে, যা এরই মধ্যে ২ লাখ ৪৫ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।


সংস্থাটি গত সপ্তাহে জানায়, মুষলধারে বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় দেশটিতে এরই মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।