সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

কায়রোতে গাজা যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে বুধবার: মিশরীয় সূত্র।


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-18 আন্তর্জাতিক
 কায়রোতে গাজা যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে বুধবার: মিশরীয় সূত্র।
সংগৃহীত

 শনিবার (১৭আগষ্ট) মিশরীয় সূত্রগুলো সিনহুয়া নিউজকে জানিয়েছে গাজা উপত্যকায় 

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বুধবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হবে। 

,বুধ ও বৃহস্পতিবার আলোচনায় অংশ নেবে তিন মধ্যস্থতাকারী মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র।

এদিকে, কায়রোতে আলোচনার প্রস্তুতির জন্য যুদ্ধবিরতি চুক্তির 'প্রযুক্তিগত বিষয়' নিয়ে আলোচনা করতে মিশর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা বর্তমানে দোহায় অবস্থান করছেন।


দোহায়, চার দেশের কর্মকর্তারা ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তিসহ গাজায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে নিবিড় আলোচনায় জড়িত ছিলেন।


তিন মধ্যস্থতাকারী শুক্রবার এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে হামাস ও ইসরায়েলের কাছে "ব্রিজিং প্রপোজাল" উপস্থাপন করা হয়েছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭৩৫ নম্বর প্রস্তাবের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; যা গাজায় ‘তাৎক্ষণিক, বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে।

কায়রো, দোহা ও ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল যা ২০২৩ সালের নভেম্বরের শেষের দিকে শেষ হয়েছিল। তবে গত কয়েক মাস ধরে পরবর্তী মধ্যস্থতা প্রচেষ্টা কার্যকরী ফলাফল আনতে পারেনি।

শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র, ইউএনবি।