সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত; ৯ জনের মৃত্যুর আশঙ্কা


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-23 আন্তর্জাতিক
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত; ৯ জনের মৃত্যুর আশঙ্কা


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

থাই কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২২ আগষ্ট ) চাচেওংসাও প্রদেশের জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমানের আরোহী সকলেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

বিমানটি ৯ জন আরোহীকে নিয়ে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ট্রাট প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। নয় জন মধ্যে দুই পাইলট এবং ৭ যাত্রী রয়েছে।

চাচেওংসাওর গভর্নর চোনলেটি ইয়াংট্রং বৃহস্পতিবার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় সময় বিকেল বিকাল ৩টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তারা সবাই মারা গেছে বলে আমরা ধারণা করছি।’

স্থানীয় গণমাধ্যম জানায়, যাত্রীদের মধ্যে ১২ এবং ১৩ বছর বয়সী দুই শিশুসহ চারজন থাই এবং পাঁচজন চীনা নাগরিক রয়েছে।

নিখোঁজদের খুঁজে বের করতে ৩শ’ জনের বেশি সামরিক কর্মী এবং স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানায়, তারা বিমানের কিছু অংশ খুঁজে পেয়েছে।

তবে ভারী বৃষ্টিপাতের কারণে অনুসন্ধান কাজ ব্যঅহত হচ্ছে।

চোনলেটি বলেন, ‘আমরা তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবো।’