সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

সার্বিয়ায় নোভি সাদ শহরে অগ্নিকাণ্ডে নিহত ৬


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-24 আন্তর্জাতিক
 সার্বিয়ায় নোভি সাদ শহরে অগ্নিকাণ্ডে নিহত ৬
সার্বিয়ায় নোভি সাদ শহরে অগ্নিকাণ্ডে নিহত ৬


সার্বিয়ার উত্তরাঞ্চলের নোভি সাদ শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

দেশটির রাজধানী বেলগ্রেদ থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে নোভি সাদে স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির জরুরি বিভাগের এক চিকিৎসক রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিএসকে বলেছেন, মেডিকেল টিম যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে সবাই মারা গেছেন।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা দাচিচ এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি এবং পুরো সার্বিয়া এই পরিবারের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত।’

বিবৃতিতে আরো বলেন, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক স্কুটারে চার্জ দেওয়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

নিহত শিশুদের বয়স দুই থেকে সাত বছরের মধ্যে বলে জানিয়েছেন দাচিচ। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য।

‘দমকল কর্মীরা পেশাদারত্বের সঙ্গে সাড়া দিয়েছেন এবং জরুরি কল পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।’

নোভি সাদ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পরিবারটির জন্য একদিনের শোক পালন করা হবে। তবে এর জন্য তাৎক্ষণিক কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

সূত্র,বাসস।